মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


হাসিনার আমলে দাড়ি-টুপি নিয়েও নানা ষড়যন্ত্র হয়েছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার শাসনামলে পহেলা বৈশাখে দাড়ি-টুপি নিয়েও নানা ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসিনামুক্ত বাংলাদেশে সবাই মুক্তভাবে নববর্ষ পালন করতে পারছে বলে জানান তিনি। 

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নববর্ষ উপলক্ষে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সতীর্থ স্বজন।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, বিগত ১৫ বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে। পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হতো।

রিজভী বলেন, আগে পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিà¦