ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে সরকারের পরিণতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তিনি বলেন, “হাসিনার যেই পরিণতি এই প্রজন্ম করেছে, আপনারা যদি ফ্যাসিবাদকে পুনরায় পুনর্বাসনের চেষ্টা করেন, তাহলে আপনাদের পরিণতি হবে তার চেয়েও ভয়াবহ।”
জাহিদুল ইসলাম দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলনের সময় ‘গণহত্যা’ চালানো হয়েছিল এবং আজও তার সুষ্ঠু বিচার হয়নি। তিনি বলেন, “আমরা একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নয় মাস পার হয়ে গেছে—তবুও শহীদ পরিবারগুলোর কান্না থামেনি, আহত ভাইয়েরা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন।”
তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় নিহত ও আহতদের পরিবার এখনো বিচার পাচ্ছে না বরং বà¦