কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের উদ্যোগে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজার শহরের জামেয়া রাহমানিয়া মাদ্রাসা মিলনায়তনে দুপুর ২টা থেকে জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদের সভাপতিত্বে ও শাখা'র সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমদের সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংবর্ধিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হাফিজ মাওলানা জামিল আহমদ আনসারী।
বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক অর্থ সম্পাদক হাফিজ মাওলানা আসআদ বিন জামিল, জুড়ী à¦