মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


রাজনৈতিক সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহ্বান সেনাপ্রধানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক অকার্যকারিতা ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের সীমিত সক্ষমতা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, দেশের বর্তমান সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রয়োজন।

গতকাল ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, বক্তব্যের শুরুতে সেনাপ্রধান দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সেনাবাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশে বর্তমানে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে, যা সময়ের সঙ্গে আরও অবনতির দিকে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসন কার্যত ভেঙে পড়েছে এবং পুনর্গঠনের সক্ষমতা হারিয়েছে।

সেনাপ্রধান উল্লেখ করেন, দেশের à