মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


রাজনৈতিক সংকট উত্তরণে খেলাফত মজলিসের ৮ দফা প্রস্তাব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে আট দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছে খেলাফত মজলিস। সংস্কার, নির্বাচন, ফ্যাসিবাদের বিচার- যুগপণভাবে করতে এসব প্রস্তাব দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। 

শনিবার (২৪ মে) খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের এসব প্রস্তাব তুলে ধরেন। 

খেলাফত মজলিসের আট দফা প্রস্তাবে রয়েছে- 
১. বর্তমান পরিস্থিতিতে সম্মানিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সুযোগ নেই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার- নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতায় সকল দল ও প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। পতিত ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।