মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


গুম রোধে সোচ্চার হওয়ার আহ্বান তারেক রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আর কোনও ব্যক্তি যাতে গুমের শিকার না হয়— সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখতে আমি আহ্বান জানাচ্ছি। আর যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার থাকতে হবে।

সোমবার (২৬ মে) গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক বাণীতে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন,‘প্রতি বছরের মতো এ বছরও মে মাসের শেষ সপ্তাহে গুম সপ্তাহ পালিত হচ্ছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে এই আন্তর্জাতিক সপ্তাহ। ২০০৯ থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় ৬৬৬ জন ব্যক্তি গুম হয়েছেন। আমাদের হিসাবে উল্লিখিত গুমের সংখ্যা আরও কয়েকগুণ বেশি হবে।’

তিনি আরও বলেন, এদের মধ্যে বেশিরভাগ এখনও নিখোঁজ, অনেকেরই মৃতদেহ পাওয়া গেছে, আবার অনেকদিন পর কà¦