বাসার ফ্লোরে পড়ে গিয়ে আহত হয়েছেন খেলাফত মজলিসের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।
গত রোববার (২৫ মে) তিনি বাসার ফ্লোরে পড়ে যান। এতে তাঁর হাঁটুর জয়েন্টের হাড় ভেঙে যায়।
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আব্দুল জলিল জানান, ৯৮ বছর বয়সী এই শীর্ষ রাজনীতিবিদ এখন পাবনা এ্যাসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন।
তাঁর সুস্থতার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ইসহাক ১৯৩৫ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির উত্তরাঞ্চলে পাবনা জেলার মধুপুর গ্রামে (বর্তমানে বাংলাদেশের সুজানগর উপজেলায় অবস্থিত) জন্মগ্রহণ করেন। তিনি জমিয়ত উলামায়ে ইসলামে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। শিক্ষা জীবনে তিনি নেজামে ইসলাম পার্টির পাবনা জ