মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


এনসিপির উপদেষ্টা পরিষদের সদস্য হতে পারবেন যারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দলের শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তরুণ ও প্রবীণদের সমন্বয় ঘটাতে এনসিপির উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন দেশের বিভিন্ন শ্রেণীপেশার দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ। 

জানা যায়, এনসিপির উপদেষ্টা পরিষদে থাকতে পারেন সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনজীবী, ব্যবসায়ী ও শ্রমিক নেতা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যতীত অন্য যেকোনো দলের যোগ্য ও অভিজ্ঞরাও এনসিপির উপদেষ্টা পরিষদে যোগ দিতে পারবেন।

সেক্ষেত্রে অবশ্যই তাকে ফ্যাসিবাদবিরোধী হতে হবে। এনসিপির রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হতে হবে। অতীত কর্মকাণ্ডে নেতিবাচক কোনো ভূমিকা থাকলে তাকে কোনোভাবেই সুযোগ দেবে না এনসিপি।