বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫-২৬ সেশনের প্রথম কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর মতিঝিলস্থ ঢাকা জেলা ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন দলের আমীর আল্লামা মুহাম্মাদ মামুনুল হক। অধিবেশন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।
আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন— “বাংলাদেশ খেলাফত মজলিস চলতি সেশনে অনেক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। দেশব্যাপী সাংগঠনিক সম্প্রসারণ, প্রায় ৫০টি জেলায় গণসমাবেশ, ৪০টির অধিক জেলায় প্রশিক্ষণ কর্মসূচি এবং বায়তুল মাল বিভাগে স্থানীয় পর্যায়ের সক্রিয়তা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করেছে।”