বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে।
আজ রোববার রাজধানীর শাহবাগ মোড় এলাকায় ছাত্রদলের পূর্ব ঘোষিত ছাত্র সমাবেশের সূচনা বক্তব্যে রাকিব এসব কথা বলেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড় হন। অনেকের মাথায় ও কপালে জাতীয় ও দলীয় পতাকা বাঁধা ছিল। সমাবেশস্থল জুড়ে দলীয় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। নিরাপত্তা