গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ অভিযোগ করেছেন, একটি বিশেষ গোষ্ঠী কিছু প্রতিবাদী তরুণকে ভুল পথে পরিচালিত করে চাঁদাবাজে পরিণত করেছে। তিনি বলেন, “যারা আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাদেরই একটি অংশকে পথভ্রষ্ট করা হয়েছে—একদিন এই গোষ্ঠীকেও বিচারের মুখোমুখি হতে হবে।”
শুক্রবার (৮ আগস্ট) যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আবু হানিফ বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীর মানুষ অসাধারণ ভূমিকা রেখেছে। এ এলাকার শহীদদে
