মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের এর সভাপতিত্বে ও সেক্রেটারী গাজী ফেরদৌস সুমন এর সঞ্চালনায় যৌথসভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও খুলনা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ ইমরান হুসাইন মিয়া।