শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জামায়াতের ত্যাগ-কুরবানি দেশের জমিনকে ঊর্বর করেছে: মাওলানা আবদুল হালিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতের নেতৃবৃন্দের ও কর্মীদের ত্যাগ-কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে। তিনি বলেন, আগামীতে নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোট মূল্যায়নের জন্য এ পদ্ধতিই সবচেয়ে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে ইনশাআল্লাহ।

বুধবার (১ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে উলিপুর মতিন কারিগরি কলেজ হল রুমে অনুষ্ঠিত আসন কমিটি ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহ, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন প্রমুখ।

উল্লেখ্য, বেলা ৩ ঘটিকায় ২৮-কুড়িগ্রাম- ৪ আসনভুক্ত রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পৃথক আসন কমিটি ও নির্বাচনী সমাবেশেও মাওলানা আবদুল হালিম প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা আমীর ও আসন পরিচালক অধ্যাপক নূর আলম মুকুল। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ