বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির সংকট নিরসন সম্ভব নয়: মাওলানা জালালুদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশ আজ ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫ দফা গণদাবি, বিশেষত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া জাতির সংকট নিরসনের কোনো পথ খোলা নেই।

এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি আজ বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখা আয়োজিত নবাগত সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন।

সভায় জেলা সভাপতি মাওলানা আব্দুন নূর সভাপতিত্ব করেন এবং জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক আমীর ও  অভিভা