বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপাতত আমরা জুলাই-সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন আছি। এই আন্দোলন সফলের কোনো বিকল্প নেই।
সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকার মোহাম্মাদপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাটহাজারী মাদরাসার সাবেক শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ রহ.-এর সাহেবজাদা ও আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামাতা মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
তিনি মজলিস আমিরের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।