ঢাকা ১০ অক্টোবর ২০২৫: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও এর আইনী ও সাংবিধানিক ভিত্তি প্রদান করতে হবে। গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। জনগণ চায় গণভোট। প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গাণের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। অবিলম্বে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়ন-সহ ৬ দফা দাবীতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ ১০ অক্টোবর, শুক্রবার, বাদ জুমআ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বিà
