সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

আজ সারাদেশে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ রোববার (১২ অক্টোবর) ঢাকাসহ দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআরসহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন সময়ে তাদের নিষিদ্ধ করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলামী পার্টি সম্মিলিতভাবে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আন্দোলনের দ্বিতীয় দফায় ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (১০ অক্টোবর) ঢাকাসহ সব জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার ১২ অক্টোবর দেশের সব জেলা থেকে একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হবে।

স্মারকলিপিতে বিগত সংস্কার কার্যক্রম, জনমনের প্রত্যাশা ও ৫ দফা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে দাবিগুলোর প্রতি সংবেদনশীল হতে সরকারকে আহ্বান জানানো হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ