বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

৬ দফা দাবিতে খেলাফত মজলিসের স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও এর আলোকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২টায় ঢাকা জেলা প্রশাসক জনাব তানভীর আহমেদ বরাবর লিখিত এই স্মারকলিপি প্রদান করেন খেলাফত মজলিস ঢাকা জেলা সভাপতি মুফতি আশরাফ আলী ও সাধারণ সম্পাদক মুফতি আলী আকরাম।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নূর হোসেন, মাওলানা কাজী ফিরোজ আহমদ সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হাফেজ মাওলানা নূরুল হক, মাস্টার মল্লিক মুহাম্মদ কিতাব আলী, সহ-সাধারণ সম্পাদক এইচ. এম. হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরকার কাজী নেয়ামত উল্লাহ, এডভোকেট এস. এম. সানাউল্লাহ, মোহাম্মদ শাহাবুদ্দিন, হাফেজ শফিকুল ইসলাম, জেলা সহসভাপতি অধ্যাপক কে. এম. এনামুল হক, এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্à