সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

জামায়াত নির্বাচনে জয়ী হলে জনগণের মালিক নয়, সেবক হবে: ডা. শফিকুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন জাতীয় নির্বাচনে দেশের মানুষ জয়ী করলে জনগণ মালিক নয়, সেবক হবে। সোমবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, এই বাংলাদেশে ধর্ম, বর্ণ বা জাতি বিভেদের কোনো ধরনের বৈষম্য আর দেখতে চায় না। তিনি একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চান বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জামায়াতকে দেশবাসীর খেদমত করার সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাত অবশ করে দেয়া হবে। ব্যবসায়ীরা যেমন ব্যবসা করবে তেমনি চাকরিজীবীরাও তাদের জায়গায় চাকরি করবে। বাড়তি কেউ খবরদারি করার কোনো দুঃসাহস দেখাবে না।

শফিকুর রহমান বলেন, নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের নেতারা বড় বড় কথা বলেন, তবে ক্ষমতায় গেলে সব প্রতিশ্রুতি ভুলে জনগণের অর্থ মেরে খান, বিদেশে পাচার করেন। আগামী নির্বাচনে দেশের মানুষকে সঠিক ও চরিত্রবান প্রার্থী বেছে নেয়ার আহ্বান জানান জামায়াত আমির।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ