বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


পিআর ও গণভোটের কথা বলে নির্বাচন পেছাতে চায় জামায়াত: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতসহ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি ও গণভোট আয়োজনের দাবি তুলে বা যেকোনো কিছুর বিনিময়ে জাতীয় নির্বাচন পেছাতে চায় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে কোরআন অবমাননা ও রাসুল পাক (সা.)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, কিছু তথাকথিত মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য মহানবী (সা.)–কে অবমাননা করে যাচ্ছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। জামায়াতের সিনিয়র নেতারা যে বিচারবহির্ভূত হত্যার বিষয়ে কিছু বলেন না, সেটিও দুঃখজনক। তারা পিআরের কথা বলেন, জামায়াতের হিন্দু শাখার কথা বলেন। ইসলাম উদার ধর্ম; ইসলাম ধর্মে কাউকে ঠকানো হয় না, ক্ষতি করা হয় না, হত্যা করতে বলা হয় না।