বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট আর পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। যারা এসবের দাবি-দাওয়া-মিছিল করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায়।
আজ বুধবার বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। আর ভাগাভাগি করিয়েন না, দেশটার ক্ষতি করিয়েন না।
তিনি বলেন, ‘একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বেà