বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


গণভোট নভেম্বরের মধ্যে দিতে হবে : এ টি এম মাছুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। শনিবার (১৮ অক্টোবর) চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর জেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ টি এম মাছুম বলেন, ‘আমরা পিআর পদ্ধতির মাধ্যমে এমন একটি নির্বাচনব্যবস্থা গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশে প্রকৃত বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো কর্তৃত্ববাদী রাজনীতি ও একদলীয় আধিপত্যের অবসান ঘটানো।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতির মাধ্যমে সমাজের শিক্ষিত, মার্জিত ও যোগ্য ব্যক্তিরা নেতৃত্বে আসার সুযোগ পাবেন। ছোট রাজনৈতিক দলগুলোও ন্যায্যভাবে মূল্যায়িত হবে এবং তাদের মতামত জাতীয় রাজনীতিতে প্রতিফলিত হবে। নির্বাচনের দিন দলীয় আধিপত্য, কালো টাকার প্রভাব ও কেন্দ্র দখলের মতো অন্যায় কর্মকাণ্ডের অবসান ঘটবে।’