বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


একের পর এক অগ্নিকাণ্ড, রহস্য উদঘাটনের দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজরত শাহজালাল বিমানবন্দরসহ পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলছে, সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিচ্ছে। বিশেষ করে হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় হঠাৎ অগ্নিকাণ্ড এবং মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনাগুলো একযোগে আমাদের মনে প্রশ্ন তুলেছে, এসব কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে?

শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ধরনের অস্বাভাবিক ঘটনা শুধু জান-মালের ক্à