ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সাম্প্রতিক পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
গতকাল ১৮ অক্টোবর রাতে এক যুক্ত বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার ক্ষতি অপূরণীয়। এর ফলে যেমন যাত্রী ও কার্গো মালিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে তেমনি বিমানবন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটেছে যা আন্তর্জাতিকভাবে আমাদের প্রধà