বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


ইউকে জমিয়তের গঠনমূলক আলোচনা সভা, তিনজনের দলে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, নিউহ্যাম শাখার উদ্যোগে মঙ্গলবার (২১ অক্টোবর) মাদ্রাসাতুর রাওদ্বা শেইড সেন্টার মিলনায়তনে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণমূলক আলোচনা সভা ও পরামর্শ মিটিং অনুষ্ঠিত হয়। ইউকে জমিয়ত নিউহ্যাম শাখার সভাপতি হাফিজ জিয়া উদ্দীনের সভাপতিত্বে ও নিউহ্যাম শাখার সেক্রেটারি মাওলানা আবদুল গাফ্ফারের সুন্দর পরিচালনায় অনুষ্ঠিত এ তাৎপর্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ ইউকে জমিয়তের কার্যক্রমকে গতিশীল করার জন্য খোলামনে অতীব জরুরি প্রস্তাবাবলি পেশ করেন।

ইউকে, ইউরোপ ও পশ্চিমা বিশ্বের সরেজমিন বাস্তবতাকে গভীর অনুভূতির সাথে উপলব্ধি করে কর্মসূচি প্রণয়নের প্রতি সমধিক গুরুত্বারোপ করেন উপস্থিত সকল বিজ্ঞজন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ,  প্রধান বক্তা হিসেবে তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও  ইউকে জমà¦