আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫টি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় হয়।
এ সময় তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, ‘আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী তারা কখনো বিএনপিকে ভাঙবেন না।’
এ সময় মনোনয়নপ্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল ন