রাজপথে আন্দোলনে সক্রিয় না থাকা ব্যক্তিদেরই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এমন অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, ‘খালেদা জিয়া আমার মা, জিয়াউর রহমান আমার বাবার মতো, আর তারেক রহমান আমার ভাই। ৪৩ বছরে আমি যতবার তাদের নাম নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম নিতাম তাহলে হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম।’
রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মনোনয়ন বঞ্চিত হওয়া প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি নারী কোটায় মনোনয়ন দেওয়া হয়, তাহলে রাজপথে যারা ছিলেন, তাদেরই দেওয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে, যারা দুধে