বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, জামায়াতের অনেক নেতা ও তাদের প্রার্থীরা বলেন, এবার নাকি তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আগে যারা মারা গেছে তাদের অবস্থা কী হবে? আমাদের সম্মানিত মুরব্বি হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, “জামায়াতে ভোট দেওয়া হারাম”। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, মওদুদির ইসলামে বিশ্বাস করি না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহেশখালীতে কক্সবাজার-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, চরমোনাই পীরের ভাষায় বলি, আপনারা যদি শরিয়াহ আইন না চান, নামের সঙ্গে ইসলাম শব্দ বাদ দেন। কোনো দলের নামের সঙ্গে ইসলামি দল থাকলে সেটা ইসলামি দল হয়ে যায় না। আমাদের এখানে অনেক নুরুল ইসলাম আছে। ইসলামের নামে ধোঁকা দেওয়া বন্ধ করেন।