জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বেহেশতের টিকিট বিক্রি করি না। আমরা ভালো কাজের মাধ্যমে বেহেশতে যাবো বলে আশা করি।
ফখরুল বলেন, আমরা কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে একইসঙ্গে সৎ থেকে বেহেশতে যাবো। আমরা অন্যদের মতো ধর্মকে বিক্রি করে বেহেশতের টিকিট বিক্রি করি না।
সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সরকারের প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, খালখনন কাজ যেন সুন্দরভাবে হয়। মানুষ খুশি হয়। কেউ যেন কোনো অভিযোগ না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। মানুষ যেন বলতে না পারে শুধু খালখনন কাজের উদ্বোধন হয়েছে, পরবর্তীতে আর কোনো কাজ হয়নি। এমনটা