মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা মুনুল হক।
বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও দেশের সাধারণ মানুষ এখনও স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, তা আজও বাস্তবায়িত হয়নি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে দেশের জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাওয়ার আশায় বুক বেঁধেছে। কিন্তু দুঃখজনকভাবে প্রতিটি আন্দোলনের পরই ক্ষমতাসীন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর কাছে সেই আকাঙ্ক্ষাগুলো উপেক্ষিত হয়েছে।