সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

যোগাযোগ খাত এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আক্ষেপ করে বলেছেন, আজকে ৫৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও দেশের যোগাযোগ অবকাঠামোর অবস্থা প্রাগৈতিহাসিক কালের মতো ভঙ্গুর ও দুর্ঘটনা প্রবণ। আধুনিক বিশ্বে এতো দুর্ঘটনা আর কোথাও ঘটে না। বিগত ৫৫ বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের সবাইকে এর দায় নিতে হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

বৈঠকে গতকাল দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনাসহ এবারের ঈদে বিভিন্ন দুর্ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের সাখে সমবেদনা জ্ঞাপন করা হয়।