বিশেষ প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে হত্যা সংক্রান্ত মামলার রায় বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, আমরা এই রায়কে স্বাগত জানাই। তবে এই মামলার ২৫ জন আসামীর মধ্যে মাত্র দুইজন গ্রেফতার আছে, বাকি সবাই পলাতক। পলাতক আসামীদের আটক করতে সরকারের জোরালো উদ্যোগ নিতে হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় প্র