গণভোটের মাধ্যমে প্রদত্ত জনগণের রায় দ্রুত কার্যকরের দাবিতে আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই গণসমাবেশ সফল করতে দলটি ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছে। গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাস্তবায়ন কমিটি ইতোমধ্যে দফায় দফায় মিটিং করেছে। নির্বাচন পরবর্তী সময়ে দলটি এই কর্মসূচির মাধ্যমে শোডাউন করতে চায়।
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ২৪ এপ্রিলের গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। তারা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্