সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মোহাম্মদপুরে নাগরিক সমাবেশ সফল করার আহ্বান আমিরে মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর মোহাম্মদপুরস্থ আমিরে মজলিসের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (২৭ এপ্রিল) মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের বাংলাদেশ খেলাফত মজলিস ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এলাকায় ক্রমবর্ধমান সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আগামী ১৫ মে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে বৃহৎ নাগরিক সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি তার বক্তব্যে বলেন, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার অবনতি সাধারণ মানুষের জ