একটি টকশোতে ‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’ বলে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি যে বক্তব্য দিয়েছেন এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার (৩ মে) হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে বলেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। এটা আল্লাহর পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে কেন্দ্র করে কটূক্তি বা বিদ্রূপ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। হেফাজত মহাসচিব বলেন, বিএনপির মহিলা নেত্রী নিলুফার মনির জাকাত নিয়ে অবমাননাকর বক্তব্যের তà§