ফেনী প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার জেলা সম্মেলন বৃহস্পতিবার (২৩ জুলাই) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি তাঁর বক্তব্যে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের চলমান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নৈতিক সংকট উত্তরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি জà¦