নিজস্ব প্রতিবেদক:
কওমি ঘরানার ইসলামি দলগুলো নিয়ে জোটের আলোচনার মধ্যেই আজ শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে ১১ দলীয় নির্বাচনি ঐক্যে থাকা-না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
খেলাফত মজলিসের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত কয়েক মাস ধরেই দলটি ১১ দলীয় জোটের কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে। এর ধারাবাহিকতায় শনিবার সিলেটে অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশেও অংশ নিচ্ছে না খেলাফত মজলিস। এমনকি সমাবেশের ব্যানারেও দলের নাম বা কোনো নেতার নাম ব্যবহার না করার জন্য আগেই à¦
