বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮


ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার (২৯ জুলাই) সকালে শহরের প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।

সম্মেলনে দলের মজলিসে শুরার সদস্যদের পরামর্শক্রমে আগামী দুই বছরের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে আলহাজ মহিব উদ্দিন আহমদ সোহেল এবং সেক্রেটারি হিসেবে আলহাজ সামছুল হুদাকে মনোনীত করা হয়।

পরে প্রধান অতিথি নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করান।

এ সময় দলীয় নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ