বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, রাবি ছাত্রদলের সভাপতি সুলতানুল আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । পাশাপাশি মহানগরীর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। শেখ হাসিনা মুক্তিযুদ্ধে যাননি, ওনার স্বামীও যাননি, শুধু দেখেছেন। এ জাতির ভিতরে সাহসের যে শক্তি তার পরিমাপ তিনি করতে পারেননি।

তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় আসলে নিয়োগের ক্ষেত্রে সালফিউরিক এসিডের মধ্যে ডুবিয়ে দেখবে প্রার্থী জামাত কিনা। জামায়াত ক্ষমতায় আসলে যে দলীয়করণ করবে তা সকল দলীয়করণে ইতিহাস ছাড়িয়ে যাবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনারা যেভাবে সরকারের বিরোধিতা করছেন, ঠিক তেমনিভাবে শেখ হাসিনাও বিরোধিতা করতো। আপনারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন, সমাজের মধ্যে ঘৃণা তৈরি করছেন। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের দাম বাড়েনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ