বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

রাজধানীর মাদারটেকে মিলল নারীর খণ্ডিত মাথা ও দুই হাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকা থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এক নারীর খণ্ডিত মাথা ও শরীর থেকে বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করেছে পুলিশ।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক বলেন, আজ সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে সবুজবাগ থানার পুলিশ মাদারটেক বাগানবাড়ি কালভার্ট–সংলগ্ন খালপাড়ে যায়। খালের ময়লার স্তূপে ফেলে রাখা একটি পলিথিন অজ্ঞাতিক নারীর খণ্ডিত মাথা ও শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া দুই হাত দেখা যায়।

খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থলে যায়। তারা আঙুলের ছাপ নিয়ে মরদেহের পরিচয় জানার চেষ্টা করছে। পরে মরদেহের টুকরাগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নারীর দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ