বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলন আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত হবে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে এ কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক প্রধান অতিথি এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

এতে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর ও সদস্যরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নেতৃত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে সম্মেলনের সংবাদ, বক্তব্য, ছবি ও ভিডিও সংগ্রহ ও প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ