নিজস্ব প্রতিবেদক
আগামী স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার ও নির্বাচনী করণীয় নির্ধারণে সিরাজগঞ্জে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা।
বুধবার (২৭ আগস্ট) জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফ। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হুসাইন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এ ছাড়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং উপজেলা শাখার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলà