জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত খিলগাঁও থানা শাখার উদ্যোগে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৮ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিল সফল, সুশৃঙ্খল ও ফলপ্রসূভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (৪ জুলাই)বাদ এশা এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম, সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিন ইয়ামিন প্রমুখ।
বৈঠকে মুফতি মাহবুবুল আলম বলেন, সদস্য সম্মেলন ও কাউন্সিল সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই সম্মেলনকে সফল করতে থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ, সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কাউন্সিল উপলক্ষে বিভিন্ন দায়িত্ব বণ্টন, প্রতিনিধি উপস্থিতি নিশ্চিতকরণ, প্রচার-প্রচারণা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে সকল নেতা-কর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে সদস্য সম্মেলন ও কাউন্সিল সফল করার আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, খিলগাঁও থানা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ থানা ও অধীনস্থ ইউনিটসমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আইও/