নিজস্ব প্রতিবেদক
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) রাজবাড়ী ও ভোলা জেলা উত্তরের বিভিন্ন উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও রাজবাড়ী সদর এবং ভোলা জেলা উত্তরের সদর ও দৌলতখান উপজেলায় এসব সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই, নির্বাচনী প্রস্তুতি এবং সার্à