বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


ফোনে গতি কমে গেলে সমাধানে যা করবেন  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্মার্টফোন কেনার পর সমস্যা দেখা না দিলেও কয়েক মাস পর ফোনের গতি কমতে থাকে। তাই অনেক ইউজার বিরক্ত হন। তবে এর সমাধান আছে। কিছু কৌশল ব্যবহার করে ফোনের গতি কমে যাওয়ার সমাধান সম্ভব। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট পিসিম্যাগে কিছু কৌশল উঠে এসেছে। এই কৌশলগুলো মেনে চললে ফোন স্লো হয়ে যাওয়ার সমাধান সম্ভব। 

অ্যাপ ক্যাশে ফাইল মুছে ফেলা: ফোনের গতি কমে গেলে অ্যাপ ক্যাশে ফাইল মুছে ফেলতে পারেন। এটা খুব কাজে আসে। বিশেষ করে ওয়েব ব্রাউজের সময় ফোন স্লো হলে এটা দারুণ উপকারে আসে। এর সম্ভাব্য কারণ হতে পারে সংশ্লিষ্ট অ্যাপে জমতে থাকা ডেটার পরিমাণ। ব্যবহারকারী কেবল প্রতি ব্রাউজারের ভিত্তিতে ক্যাশে ফাইল মুছতে পারেন, যা খুবই সহজ একটি প্রক্রিয়া।

নতুন ফিচার এড়িয়ে চলুন: ফোনের স্পিড কমছে এমন মনে হলে ডিভাইসে বিভিন্ন নতুন ফিচার ব্যবহার কমিয়ে ফেলতে পারেন। এতে ডিভাইসটির ওপর চাপ কমবে। আইফোনের ক্ষেত্রে এর সম্ভাব্য মানে, হোম স্ক্রিন বা লক স্ক্রিন থেকে সব উইজেট সরানো, যেখানে এগুলোকে ঠিকঠাক রাখতে ক্রমাগত রিফ্রেশ করার প্রয়োজন পড়ে, যার ফলে ফোনের স্পিড কমে যেতে পারে। এছাড়া, ফোনে সর্বশেষ আপডেট রাখাও গুরুত্বপূর্ণ, যেখানে নতুন সফটওয়্যার আপডেট এলে তা ইনস্টল করার পরামর্শ দিয়েছে ইনডিপেন্ডেন্ট। এতে ফোনের নিরাপত্তার পাশাপাশি সফটওয়্যার আপà¦