বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


বাজারে চমক দেখাচ্ছে রিয়েলমি ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বাজারে এসেছে নতুন হ্যান্ডসেট রিয়েলমি ১২। সুপারভুক চার্জিং, ফ্লুইড পারফরম্যান্স ও উন্নত ক্যামেরা সক্ষমতার সমন্বয়ে তৈরি ডিভাইসটি ইতোমধ্যেই ফোনপ্রেমীদের নজর কেড়েছে।

‘বর্ন ফর স্পিড’ দর্শন নিয়ে মিডিয়াম বাজেটের স্মার্টফোনের জগতে এটি এক নতুন সংযোজন।

রিয়েলমি ১২ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, যা মিডরেঞ্জের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত গতি ও মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করে। আধুনিক প্রসেসরটি কঠিন মাল্টিটাস্কিংয়ের সময়েও অনবদ্য গতি ও কার্যক্ষমতা বজায় রাখে। এ ছাড়া ফোনের ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম শক্তিশালী চিপসেটের সঙ্গে সমন্বয় করে কাজ করে। ফলে এটি টেকসই ও সেরা পারফরম্যান্স নিশ্চিত করে।

৬৭ ওয়াট সুপারভুক চার্জিং সিস্টেম রিয়েলমি ১২-কে অন্যান্য প্রতিযোগী স্মার্টফোন ব্র্যান্ডগুলোর চেয়ে একধাপ এগিয়ে রেখেছে। মাত্র ১৯ মিনিটে ডিভাইসটি শূন্য থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। এমনকি পাঁচ মিনিটেও ব্যবহারকারীরা ১৮ শতাংশ চার্জ বাড়িয়ে নিতে পারেন। ব্যবহারকারীর নির্ভরযোগ্যতা নিশ্চিত à¦