মুহাম্মদ মিজানুর রহমান
বাংলাদেশে অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা গত এক দশকে ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় এটি এক নতুন মাত্রা পায়, যখন মানুষ স্বাস্থ্যঝুঁকি এড়াতে ঘরে বসেই প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের দিকে ঝুঁকে পড়ে। তার সাথে যোগ হয়েছে প্রযুক্তির সহজলভ্যতা, ইন্টারনেটের বিস্তার ও স্মার্টফোনের ব্যবহার। এসব কারণে দেশের এক বড় জনগোষ্ঠী এখন অনলাইন প্ল্যাটফর্মে নির্ভরশীল হয়ে উঠেছে। এবং সেটা উত্তরোত্তর বৃদ্ধিও পাচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশের ই-কমার্স বাজারের আকার ছিল প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার, ধারণা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যে ১৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
কিছুদিন আগে অনলাইনে কেনাকাটার এ সংস্কৃতি সীমাবদ্ধ ছিল রাজধানী ঢাকার মধ্যেই। সময়ের চাহিদাকে সামনে রেখে এখন শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এমনকি জেলা শহরগুলোতেও অনলাইন মার্কেটপ্লেস যেমন দারাজ, বিক্রয়, আজকেরডিল এবং ফেসবুকভিত্তিক হাজারো ছোট ব্যবসা গড়ে উঠেছে। অনলাইনে পোশাক, ইলেকট্রনিকস, গ্রোসারি এমনকি ওষুধও এখন ঘরে বসে কেনা সম্ভব। এমনকি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্ম একটি বিকল্প বিপণ