একটি কথা সবাই জানি, একদিন মানে ২৪ ঘণ্টা। এই নিয়মে আমাদের ঘড়ি চলে, রুটিন চলে, অফিস-স্কুল চলে। কিন্তু আজ, ৫ আগস্ট ২০২৫, সেই হিসাব একটু বদলে যাচ্ছে। আজ পৃথিবী নিজের অক্ষে ঘুরে সম্পূর্ণ একবার চক্কর দিতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ১.৫ মিলিসেকেন্ড কম সময় নিচ্ছে। সূত্র: সিএনএন।
এমন ঘটনা খুব একটা দেখা যায় না। গত কয়েক বছর ধরে বিজ্ঞানীরা লক্ষ করছেন, পৃথিবীর ঘূর্ণনের গতি মাঝে মধ্যে বাড়ছে। অর্থাৎ দিন দিন সময় যেন একটু করে কমে যাচ্ছে। আজকের দিনটি সেই ধারারই একটি চূড়ান্ত উদাহরণ।
এই ছোট্ট পরিবর্তনটা শুনতে তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও , এর প্রভাব পড়তে পারে আমাদের সময় গণনার পদ্ধতিতে, উপগ্রহ যোগাযোগে, এমনকি বিশ্বের ইন্টারনেট সার্ভার সিস্টেমেও।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর এই অস্বাভাবিক গতি বৃদ্ধি শুধু একটা আকস্মিক ঘটনা নয়—বরং এর পেছনে আছে জটà
