বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তৃতীয় ধাপে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এতে আবেদন করতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ সেশনের ছাত্ররা। 

সোমবার (১ সেপ্টেম্বর) জবি ছাত্র হল-০১ এর প্রোভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে ছাত্রদের আবাসিক সিট বরাদ্দের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (১৮, ১৯ ও ২০তম ব্যাচের) আগ্রহী ছাত্রদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে নিম্নবর্ণিত গুগল লিংক  এবং সরাসরি আবেদন ফরমে আবেদন করার জন্য বলা হলো।

এর আগে, গত বছর ডিসেম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে স্কলারশিপসহ অস্থায়ী ভিত্তিতে ৭০০ জন জবি শিক্ষার্থীর আবাসনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। এরপর গত ২০ মে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫০০ জন ছাত্রের আবাসনের জন্য আবেদন শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্ররা আবেদনের সুযোগ পায়। এরপর গত ১ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে ১৪, ১৫ ও ১৬ জুন মেধাবী প্রকল্পের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্প একটি শিক্ষাবান্ধব সামাজিক উদ্যোগ, যা মেধাবী, দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আবাসন, ধর্মীয় নৈতিকতা ও মানসিক বিকাশে সহায়তা প্রদান করে।

আবেদনের গুগল ফর্ম লিংক: https://forms.gle/udEeNqS95WnbbTEs8

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ