বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

রমজান ঘিরে ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত হচ্ছে : আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের ছুটির মাঝেও আস-সুন্নাহ স্কিলের কিছু শিক্ষার্থী ইফতার প্যাকেজিংয়ের কাজ করছেন। গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
 
দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে ইফতার সামগ্রী বিতরণ করা হবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইফতার প্যাকেজের মধ্যে থাকছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি।
 
তিনি আরো জানান, রমজানের আমলে সমৃদ্ধ করতে ইফতার প্যাকেজের সঙ্গে এবারই প্রথম 'মাহে রমজানের ২৭ আমল' বইটিও দেওয়া হচ্ছে উপহার হিসেবে।
 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ